উন্নয়ন অব্যাহত রাখতে আ.লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে : বদিউজ্জামান সোহাগ

বাগেরহাট প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৮, ০১:২৯আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ০১:৩২

বক্তব্য রাখছেন এইচ এম বদিউজ্জামান সোহাগ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, ‘শেখ হাসিনার ৯ বছরের শাসন আমল বাংলাদেশের ইতিহাসে স্মরনীয় অধ্যায়। এই সময়ে প্রচুর উন্নয়নমূলক হয়েছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশের উন্নয়ন ও অগ্রগতি বন্ধ হয়ে যাবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। এজন্য সকল নেতা-কর্মীদের একসঙ্গে কাজ করতে হবে।’

শনিবার (২৫ আগস্ট) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,  ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে এদেশ থেকে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে চিরতরে মুছে দিতে চেয়েছিল। কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন।

উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামলীগ নেতা অ্যাডভোকেট খান সিদ্দিকুর রহমান, অধ্যাপক মাহফিজুর রহমান মাফুজ, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামলীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, শরণখোলা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন, মোরেলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার প্রমুখ। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের