প্রশিক্ষণ নিতে ২৬ সদস্যের বিএসএফ প্রতিনিধি দল বাংলাদেশে

বেনাপোল প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৮, ১৯:৫১আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ২০:৩৯

বিএসএফ প্রতিনিধি দলকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক সীমান্ত নিরাপত্তার জন্য বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্টের উন্নত প্রশিক্ষণ নিতে ২৬ সদস্যের বিএসএফের একটি প্রতিনিধি দল ভারতের পেট্রাপোল দিয়ে বাংলাদেশে এসেছেন। মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে প্রতিনিধি দলটি বেনাপোল আইসিপি ক্যাম্পে প্রবেশ করেন।

বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বর্ডার ফোর্স সিকিউরিটির ডিসি শ্রী রাভি ইয়াদাভ। সঙ্গে আছেন ১১ জন অফিসারসহ মোট ২৬ জন প্রতিনিধি। চট্টগ্রামের বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারে ১০ দিনব্যাপী বিজিবি-বিএসএফের যৌথ সীমান্ত প্রশিক্ষণে অংশ নেবেন তারা।

২৬ সদস্যের এই প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেম জানান, দু-দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আরও উন্নত প্রশিক্ষণের জন্য প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, দুই দেশের সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে কীভাবে মাদক, অস্ত্র, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার বন্ধ করা যায়- সে লক্ষ্যে উভয় দেশের সীমান্তরক্ষীদের আরও উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে বিএসএফ প্রতিনিধি দলটি আগামী ৯ সেপ্টেম্বর বেনাপোল দিয়ে দেশে ফিরে যাবেন বলে জানান নায়েব সুবেদার আবুল কাসেম।

/এনআই/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক