ঝিনাইদহে পুকুর থেকে ভিজিএফ’র চাল উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৮, ২০:০৫আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ২০:০৫

ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের তিনটি পুকুর থেকে প্রায় ৩ হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের উপস্থিতিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান খুরশীদ আলম পুকুর থেকে চাল উত্তোলন করেন।

স্থানীয়রা জানান, সোমবার দুপুর থেকে হরিপুর গ্রামের কয়েকটি পুকুর থেকে চাল পচা দুর্গন্ধ বের হচ্ছিল। এসময় গ্রামের লোকজন পুকুরে নেমে চালের সন্ধায় পায়। পরে মঙ্গলবার সকাল থেকে চাল উদ্ধার শুরু হয়। তবে কত কেজি চাল পুকুরে পাওয়া যেতে জানা না গেলেও এখন পর্যন্ত প্রায় ৩ হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে বলে এলাকাবাসীর ধারনা।

এ ব্যাপারে ওই ইউনিয়নের চেয়ারম্যান খুরশীদ আলম জানান, ব্যবসায়ী আজিজুল নামে এক ব্যবসায়ী ঈদের আগের দিন সবুজ নামে এক ইলেকট্রিক মিস্ত্রির কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ২৬০০ কেজি চাল কিনেন। সবুজ বিভিন্ন লোকের কাছ থেকে ভিজিএফ পাওয়া চাল কিনে আজিজুলের কাছে বিক্রি করেন। জেলার অন্যান্য স্থানে চাউল আটকের খবর শুনে আতঙ্কে ব্যবসায়ী আজিজুল চাল তার বাড়ির পাশের কয়েকটি পুকুরে ফেলে দেয়। ঘটনা জানাজানির পর থেকে আজিজুর পলাতক রয়েছে।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম বলেন, ‘ঘটনার শোনার পর সেখানে গিয়েছিলাম। চাল উদ্ধার করা হচ্ছে। চাল যদি ব্যবসায়ীর নিজের হয়ে থাকে তা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম