মোংলায় চিত্রনায়ক শাকিল খাঁনের গণসংযোগ

মোংলা প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৮, ০৫:৪৪আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ০৫:৪৬

শাকিল খান বাগেরহাট-৩ নির্বাচনী আসন বন্দর নগরী মোংলায় দিনভর গণসংযোগ চালিয়েছেন চিত্রনায়ক শাকিল খাঁন। আগামী সংসদ নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার চটেরহাট এলাকায় প্রচারণা সভায় বক্তব্য রাখেন তিনি। শাকিল খাঁন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রিন সিগনাল দিয়েছেন তাই এলাকায় নেমে পড়েছি। জনগনের কাছে যাচ্ছি, দোয়া চাচ্ছি ভাল সমর্থনও পাচ্ছি।

শাকিল খাঁন বলেন, আওয়ামী লীগের সরকারের সময় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরাই বিতাড়িত। অনেক নেতা-কর্মী কষ্টের মধ্যে আছে, তারা দেশে থাকতে পারেনা, এলাকায়ও থাকতে পারেনা। আমি যদি আপনাদের মাঝে আসতে পারি, তাহলে আপনাদের সবাইকে নিয়ে একসাথে কাজ করবো। এমপি হলে মোংলা-রামপালে প্রতিটি ঘরে ঘরে একটি চাকরী হয়-তার ব্যবস্থা করবো।

এসময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস আলী, মোংলা পোর্ট পৌরসভার কাউন্সিলর কাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের কয়েক’শ নেতা-কর্মী।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম