বাগেরহাটে বিএনপি’র প্রতিবাদ সমাবেশে পুলিশের বাধা, পাঁচ নেতাকর্মী আটক

বাগেরহাট প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১০

বাগেরহাট

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার বিচারের জন্য কারাগারে আদালত স্থাপনের প্রতিবাদে বাগেরহাটে বিএনপি সমাবেশ করেছে। প্রতিবাদ সমাবেশে বাঁধা দেওয়াসহ ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে। শনিবার সকালে শহরের সরুই এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু করলে পুলিশ বাধা দেয়।

পলিশের বাধার মধ্যে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি সংক্ষিপ্ত সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশ থেকে ফেরার সময় দলীয় অফিসের সামনে থেকে পুলিশ পাঁচ নেতাকর্মীকে আটক করে।

আটক নেতারা হলেন, আতিক, অনি, সোহাগ, লিটন ও মহিউদ্দিন।  জেলা বিএনপি’র সভাপতি এম এ সালাম তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন ৫ নেতাকর্মীকে আটকের তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে তিনি তাদের দলীয় পরিচয় নিশ্চিত করতে পারেননি।

বাগেরহাটে পুলিশের বাধার মধ্যে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সহ-সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান দিপু, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, বাগেরহাট পৌর বিএনপি’র সভাপতি শেখ শাহেদ আলী রবি, মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিদা আক্তার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ আহম্মেদ সাদ্দামসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,‘বর্তমান আওয়ামী লীগ সরকার সংবিধান লংঘন করে কারাগারে আদালত স্থাপন করে বিচারের নামে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে সাজা দেওয়ার ষড়যন্ত্র করছে।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান