মোংলায় লাইটার জাহাজের ধাক্কায় ট্রলারডুবি, তিন জেলে নিখোঁজ

আবুল হাসান, মোংলা
১০ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৩



ট্রলার ডুবি মোংলা বন্দরের ফেয়ারওয়ে এলাকায় লাইটার জাহাজ এম.ভি. নাসির জাহানের ধাক্কায় এফ.বি. স্বাধীন নামে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সোমবার (১০ সেপ্টেম্বর) ভোরে মোংলা বন্দরের ফেয়ারওয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জেলে এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর তুরাগ, মেঘনা, দুর্গম নামে তিনটি যুদ্ধ জাহাজ এবং বিমান বাহিনীর একটি হেলিকপ্টার উদ্ধার অভিযান চালাচ্ছে।


নৌবাহিনীর মোংলা ঘাটির মিডিয়া উইং ফরিদ আহম্মেদ রাত পৌনে ৮টায় বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- মো. হানিফ (৪০), মো. আবুল কালাম (৪২), মো. জাকির হোসেন (৪৭), মো. সুজন (২৮), মো. বন্যভেল (২৮), মো. মুসা (২২), মো. জাকারিয়া (১৬), মো. কবির (৪২) এবং মো. মনির (২০)। তাদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। তাদের আগামীকাল মোংলা নৌ ঘাটিতে আনা হবে।

উদ্ধার হওয়া জেলেদের তথ্য অনুযায়ী নিখোঁজ তিন জেলেরা হলেন- আব্দুল খালেক (৪৯), বাবুল (৪২) ও দিপু (১৬)।

দুর্ঘটনায় উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে নৌবাহিনী জানান, মোংলা বন্দরের ফেয়ারওয়ে এলাকায় ক্লিংকার বোঝাই লাইটারেজ জাহাজ এম ভি নাসির জাহান ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল) নিয়ে মোংলার বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট মিলসে আসার সময় সাগরে অবস্থান করা মাছ ধরার ট্রলার এফ বি স্বাধীনকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। পরে ওই এলাকায় অবস্থানরত নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ ‘তুরাগ’ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় থাকা ৯ জেলেকে উদ্ধার করে। তবে এ দুর্ঘটনায় তিন জেলে এখনও নিঁখোজ রয়েছেন। তাদের বাড়ি বরগুনার সদর উপজেলায়। ট্রলারটির মালিক বরগুনার রিয়াজ খান বলে জানা গেছে। তিনি মাছ ধরতে এসব জেলেদের সাগরে পাঠান।

এদিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ট্রলারটির মালিক রিয়াজ খানসহ ১২ জেলে দুর্ঘটনা কবলিত ওই ট্রলারটিতে ছিলেন।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মাহমুদ বাংলা ট্রিবিউনকে জানান, ‘নৌবাহিনীর পাশাপাশি তারাও উদ্ধার কাজে যোগ দিয়েছেন।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম