নড়াইলে গৃহকর্মীকে নির্যাতনের মামলায় গৃহকর্ত্রী কারাগারে

নড়াইল প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫২

নড়াইল নড়াইলে শিশু  গৃহকর্মী রোকসানা (১০) নির্যাতন মামলার আসামি গৃহকর্ত্রী সোনিয়া খাতুনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া আমলী আদালতের বিচারক জাহিদ হাসান এ আদেশ দেন। লোহাগড়া আমলী আদালতের এপিপি সঞ্জিত কুমার বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

জানা যায়,ঢাকার ওয়ারি এলাকার পলাশ মোল্লা নামে এক ব্যবসায়ীর বাড়িতে গৃহকর্মীর কাজ নেয় লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামের দিনমজুর রাসেল শেখের মেয়ে রোকসানা। পলাশের স্ত্রী সোনিয়া ও তার ভাই ইব্রাহিম শিশুটির ওপর নির্মম নির্যাতন করে। রোকসানাকে প্রথমে ঢাকার সেন্ট্রাল হাসপাতাল এবং পরে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় রোকসানার বাবা বাদী হয়ে গৃহকর্ত্রী সোনিয়াসহ চারজনকে আসামি করে নড়াইলের লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। এ মামলায় সোনিয়াকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।

শিশুটির মা রত্না বেগম জানান, গত জানুয়ারিতে প্রতিবেশী সালেহা বেগমের মাধ্যমে রোকসানাকে ঢাকার ওয়ারিতে পলাশের বাসায় পাঠানো হয় । পরে গত ১৭ আগস্ট জানানো হয়, রোকসানা অসুস্থ হয়ে পড়েছে। পরে ঢাকা থেকে এনে ১৯ আগস্ট রোকসানাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মশিউর রহমান বাবু বলেন, রোকসানার শরীর জুড়ে অসংখ্য আঘাতের চিহ্ন এবং পোড়া দাগ রয়েছে। এছাড়া তার হাড় ভেঙ্গে গেছে। শিশুটির অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য গত ২৪  আগস্ট রোকসানাকে ঢাকায় পাঠানো হয়। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের