সুন্দরবন থেকে বনদস্যুদের ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার

মোংলা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৯

  উদ্ধার করা অস্ত্র সুন্দরবনে বনদস্যুদের ফেলে যাওয়া চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃরগামারি খাল সংলগ্ন এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করে কোস্টগার্ড পশ্চিমজোন (মোংলা সদর দফতর)।

প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে কোস্টগার্ডের অপারেশ কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি জানান, সুন্দরবনের মৃরগামারি খাল সংলগ্ন এলাকায় শনিবার নিয়মিত অভিযান চালান তারা। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা ওই স্থান থেকে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা ওই স্থানে তল্লাশি চালিয়ে বনদস্যুদের ফেলে যাওয়া চারটি একনালা দেশীয় বন্দুক উদ্ধার করে। এসব অস্ত্র পরে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, কোস্টগার্ড পশ্চিম জোনের  আওতাভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে জলদস্যু,বনদস্যু ও ডাকাতি দমনে অভিযান অব্যাহত থাকবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম