মেহেরপুরে অস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৫

গ্রেফতার আবু সাইদ টুনু (মাঝে) মেহেরপুর শহরের পশুহাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আবু সাইদ টুনু (৪০) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে বক্ষব্যাধি ক্লিনিকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শেখ মোস্তাফিজুর রহমান।

পুলিশ সুপার জানান, গ্রেফতার টুনু জেলার গাংনী উপজেলার কাজিপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। সে ১০ বছর ধরে মেহেরপুর শহরের শিশুবাগান পাড়ায় বসবাস করছে। টুনু একটি হত্যা মামলায় ৩২ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মেহেরপুর জেলায় নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করার লক্ষ্যে টুনু কাজ করে আসছিলো। সে একটি সক্রিয় রাজনৈতিক দলের সমর্থক। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তার কাছে থেকে দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পিস্তল দুটি ইউএসএ’তে তৈরি হলেও ভারত থেকে আমদানি করা হয়ে। সে নিজেও অস্ত্র ব্যবসায়ী বলে পুলিশ সুপার নিশ্চিত করেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বক্ষব্যাধি ক্লিনিকের সামনে অভিযান চালানো হয়। তাকে গ্রেফতার করে তল্লাশি চালানোর সময় কোমরে রাখা দুটি পিস্তলের একটি বের করে গুলি চালানোর চেষ্টা চালায় সে। তাৎক্ষণিক তাকে ধরে কোমরের দুটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

এই পুলিশ কর্মকর্তা জানান, আবু সাইদ টুনু প্রায় ১৭ বছর আগে গাংনীর আখেরুল নামের এক ব্যক্তিকে হত্যা করে। সেই মামলায় তার ৩২ বছরের জেল হয়। দীর্ঘ দিন বিদেশে পলাতক থাকার পর দেশে ফিরে উচ্চ আদালত থেকে সে জামিনে ছিল। জামিনে থেকে সে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম