মোরেলগঞ্জে ৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

বাগেরহাট প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২০

আটক বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত মধ্যরাত থেকে শুরু করে সোমবার ভোররাত সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গাঁজাসহ আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের জোকা গ্রামের সলেমান মৃধা (৫৫) ও মিত্রডাঙ্গা গ্রামের কুদ্দুস শেখ (৩৭)।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাইনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত মধ্যরাত থেকে শুরু করে সোমবার ভোররাত সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালানো হয়। প্রথমে সালেক মৃধাকে আটক করে তার ঘরে ২ কেজি গাঁজা পাওয়া যায়। পরে সালেকের স্বীকারোক্তি অনুযায়ী কুদ্দুস শেখের ঘরে অভিযান চালিয়ে পাওয়া যায় আরও ৩ কেজি। এরা দুজনই মাদক ব্যবসায়ী।
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা ।

/এমএএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম