খুলনায় যুক্তফ্রন্টের জনসভা আজ

খুলনা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৫

খুলনা সাবেক রাষ্ট্রপতি বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও গণফোরামের আহ্বায়ক ড. কামাল হোসেন নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের আহ্বানে খুলনায় জনসভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নগরীর শহীদ হাদিস পার্কে এ জনসভা অনুষ্ঠিত হবে। খুলনায় এটিই যুক্তফ্রন্টের প্রথম জনসভা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় যুক্তফ্রন্টের প্রথম জনসভা আয়োজন করায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

খুলনা জেলা জেএসডি সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ম মহসীন বলেন, ‘আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে এবং তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে এ জনসভার ডাক দেওয়া হয়েছে। খুলনা মহানগর ও জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি এ জনসভার আয়োজন করেছে। ’

সূত্রে জানা গেছে, জনসভায় প্রধান অতিথি থাকবেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রফেসর ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন গণফোরামের আহ্বায়ক ড. কামাল হোসেন, প্রধান বক্তা থাকবেন স্বাধীনতার পতাকা উত্তোলক ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। এছাড়া অতিথি হিসেবে থাকবেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনসহ অনেকে। এছাড়াও জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তৃতা রাখবেন। সভাপতিত্ব করবেন খুলনা জেলা জেএসডি সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ম মহসীন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম