মেহেরপুর শহর থেকে অস্ত্র ও গুলিসহ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজন আহম্মেদকে (৩০)আটক করেছে ডিবি পুলিশ। রবিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশী ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক রাজন শহরের বোস পাড়ার জমসেদ আলীর ছেলে।
ওসি ওবায়দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল শহরের কলেজ মোড়ে অভিযান চালিয়ে যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক রাজন আহম্মেদকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। পরে তাকে ডিবি কার্ষালয়ে নেওয়া হয়। রাজনের নামে মেহেরপুর সদর থানায় পুলিশের ওপর হামলাসহ ৬টি মামলা রয়েছে।








