মোংলায় একাধিক মামলার আসামি অস্ত্র ও গুলিসহ আটক

মোংলা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৯

মোংলায় একাধিক মামলার আসামি অস্ত্র ও গুলিসহ আটক মোংলায় অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী নয়নকে (২৮) আটক করেছে পুলিশ। সোমবার (২৪ সেপ্টেম্বর) রাতে শহরতলীর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকালে তাকে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে। নয়ন শহরের কাইনমারী এলাকার বাসিন্দা।
মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে নয়নকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘আটক নয়নের বিরুদ্ধে থানায় দুটি মাদক, একটি চাঁদাবাজি, একটি নারী নির্যাতন ও দুটি মারামারিসহ একাধিক মামলা রয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম