তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক ক্যাশিয়ার গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩০

আত্মসাতের ঘটনায় গ্রেফতার ক্যাশিয়ার মাহমুদুল করীম অগ্রণী ব্যাংকের মেহেরপুর শাখা থেকে তিন কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ক্যাশিয়ার মাহমুদুল করীমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তাকে আটক দেখানো হয়। তবে সোমবার রাতে সদর থানা পুলিশের একটি টিম মাহমুদুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে বলে জানা গেছে।

মাহমুদুল মেহেরপুর সদর উপজেলার চাঁদবীল গ্রামের মৃতু আবুল কাশেমের ছেলে।

মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, মাহমুদুল করীম অগ্রণী ব্যাংকের মেহেরপুর শাখায় কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন সময়ে ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার দেওয়া তথ্য আরও যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে আত্মসাতের ঘটনায় সোমবার বিকালে অগ্রণী ব্যাংক মেহেরপুর শাখার ব্যবস্থাপক মেহেদী মাসুদ তিন কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে ৪০৯/৪১৮/৩৪ ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে ব্যবস্থাপক মেহেদী মাসুদ জানান, ২০১২ সালের এপ্রিলের ২২ তরিখ মাহমুদুল করীম মেহেরপুর শাখায় ক্যাশিয়ার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই অত্যন্ত সুক্ষ্মভাবে তিনি ব্যাংকের অর্থ আত্মসাৎ করে আসছিলেন।

এখন পর্যন্ত কি পরিমাণ অর্থ আত্মসাৎ হয়েছে তা জানতে ব্যাংকের হেড অফিস থেকে একটি বিশেষজ্ঞ টিম মেহেরপুর শাখায় এসে তদন্ত করবেন বলে তিনি জানান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম