বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত

বাগেরহাট প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৩

বিদ্যুৎস্পৃষ্ট

বাগেরহাটের কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নির্মাণ শ্রমিক মারা গেছে। বুধবার বিকেলে কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের বিলকুল গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আরও একজন আহত হয়েছেন। হতাহতরা ওই গ্রামের আকব্বর নাকিবের বাড়ির নির্মাণ কাজ করছিল।

নিহতরা হলেন, কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের বিলকুল গ্রামের জয়নাল শেখের ছেলে হারেজ শেখ (৪৩) ও কাকারবিল গ্রামের মৃত সত্তার শেখের ছেলে তানজিল শেখ (৪৭)। আহত শ্রমিক কাকারবিল গ্রামের মালেক মোল্লাকে (৩৮) উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির জানান, বিলকুল গ্রামের আকব্বর নাকিবের বাড়ির নির্মাণ কাজ চলছিল। বুধবার বিকেলে ওই বাড়ির মেঝে ঢালাইয়ের কাজ করার সময় একটি বিদ্যুতের তারের মাধ্যমে ঘরটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন আরও একজন। তারা রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন। আহত মালেক মোল্লাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের