বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে গেলো ছেলেরা!

সুলতান মাহমুদ. নড়াইল
২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩০

ছেলেরা মাকে রাস্তায় ফেলে রেখে গেছে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ি গ্রামের পাঁচ সন্তানের জননী ৮৬ বছরের ফুজলী বেগম। ৩০ বছর আগে স্বামী ছামাদ শেখ মারা গেছেন। সেই থেকে ফুজলী বেগম খেয়ে না খেয়ে ৩ ছেলে ও দুই মেয়েকে বড় করেছেন। তাদের বিয়ে দিয়েছেন। এখন তারা যে যার ঘর সংসার নিয়ে ব্যস্ত। বৃদ্ধ মায়ের খোঁজ-খবর ও ভরণ-পোষণের দায়িত্ব নিতে চান না কোনও ছেলেমেয়ে। বৃদ্ধা মা তাদের কাছে বোঝা। তাই এই মাকে রাতের আঁধারে বাড়ির পাশের বাঁশবাগানে রাস্তার ওপর ফেলে যান ছেলেরা। এ ঘটনায় ফুজলীর দুই ছেলে ও এক মেয়েকে আটক করেছে পুলিশ ।

ঘটনাটি ঘটেছে ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে। সারা রাত বৃদ্ধা বাঁশবাগানের মধ্যেই পড়ে ছিল। ভোর  রাতে বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় ডাকু শেখের বাড়িতে রেখে আসেন।

ঘটনা শুনে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ফুজলী বেগমের কাছে ছুটে যান লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু। তিনি বৃদ্ধাকে ৫ হাজার টাকা দেন এবং তার  ভরণ-পোষণ বাবদ প্রতিমাসে ৩ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন।

ছেলেরা মাকে রাস্তায় ফেলে রেখে গেছে কুচিয়াবাড়ি গ্রামের প্রবীণ শিক্ষক আব্দুস সালাম জানান, ফুজলী বেগম অনেক কষ্ট করে ছেলেমেয়েদের বড় করেছেন। বয়সের ভারে তিনি নানা রোগে ভুগছেন এবং কোনও কাজ করতে পারেন না। তাই ছেলেমেয়েদের কাছে এখন তিনি বোঝা। তিন ছেলের কেউই মায়ের দায়িত্ব নিতে চাচ্ছেন না। কেউ এক বেলা খেতেও দিতে চায় না তাকে। গ্রামের লোকজন ছেলেদের অনেক বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু তারা কেউই মায়ের দায়িত্ব নিতে নারাজ।

একই গ্রামের তরিকুল ইসলাম জানান, বৃদ্ধাকে রাস্তার পাশে একটি প্লাস্টিকের বস্তা বিছিয়ে তার ওপর রেখে যান ছেলেরা। তার শরীরে অনেক পোকামাকড়ে ভরা ছিল। এমন দৃশ্য দেখলে চোখে পানি চলে আসে।

কুচিয়াবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য গোলাম সরোয়ার জানান, তারা বৃদ্ধার ছেলেদের অনেক অনুরোধ করেছেন।  কোনও ছেলেই মায়ের দায়িত্ব নিতে চায় না। গ্রামের লোকেরা সবাই ছেলেদের বলেছেন তারা সবাই মিলে বৃদ্ধার খাবার দেবে। তারা শুধু থাকার ব্যবস্থা করুক। কিন্তু ছেলেরা কেউই মায়ের দায়িত্ব নেবে না বলে জানিয়ে দিয়েছেন।

ছেলেরা মাকে রাস্তায় ফেলে রেখে গেছে বিষয়টি নিয়ে ফুজলী বেগমের ছেলেরা কেউ কথা বলতে রাজি হয়নি। লক্ষ্মীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় অবস্থান করতেছি। ফিরে গিয়ে বিষয়টি আমি খতিয়ে দেখবো।’

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় পুলিশ বৃদ্ধার দুই ছেলে ডাকু শেখ (৬২) ও রাবু শেখ (৪৩) এবং মেয়ে কুলসুম বেগমকে (৫৮) আটক করেছে। বিষয়টি তার জানা ছিল না। সঠিক ঘটনা জেনে ব্যবস্থা নেবে পুলিশ।

 

 

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম