সাতক্ষীরায় ভারতীয় ফেনসিডিল পাচারের মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) অরুনাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু বিষয়টি নিশ্চিত করেন।
সাজা পাওয়া আসামিরা হলেন– ফরিদপুর জেলার মধুপুরের শহিদুল ইসলাম ও যশোরের চাঁচড়া গ্রামের মেহেদি হাসান হৃদয়।
অতিরিক্ত পিপি ফাহিমুল হক জানান, ২০০৬ সালের ১ নভেম্বর ভারত থেকে প্রায় ছয় হাজার বোতল ফেনসিডিল একটি ট্রাকে করে ভোমরা সীমান্ত থেকে সাতক্ষীরার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় র্যাব-৬ এর সদস্যরা ট্রাকভর্তি ফেনসিডিলসহ শহিদুল ও হৃদয়কে আটক করে। তদন্ত শেষে সাতক্ষীরা সদর থানা পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশিট দেয়। ওই মামলায় আদলত আসামিদের বিরুদ্ধে রবিবার রায় দেন।








