ঝিনাইদহে ৫ নারী জামায়াত নেতাকর্মীসহ আটক ৬

ঝিনাইদহ প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৮, ০৩:৩২আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ০৩:৪৪

আটক ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রাম থেকে নাশকতা পরিকল্পনার অভিযোগে পাঁচ নারী জামায়াত নেতাকর্মীসহ ছয় জনকে আটক করেছে পুলিশ। সোমবার (০১ অক্টোবর) বিকালে ওই গ্রামের মুন্তাজ আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় বেশ কয়েকটি জিহাদি বই জব্দ করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলো- উত্তরনারায়নপুর গ্রামের খলিলুর রহমানের স্ত্রী নুরজাহান বেগম (৪০), মিঠু হোসেনের স্ত্রী কাঞ্চন নেছা (৩৮), নেকবার হোসেনের স্ত্রী ছাকিরন নেছা (৪০), সবুর আলীর স্ত্রী পারভীন খাতুন (৩০), বাদপুকুরিয়া গ্রামের মোহাম্মদ আলীর মুন্তাজ আলী (৪৮) ও তার স্ত্রী দেলোয়ারা খাতুন (৩৫)।

ওসি এমদাদুল হক শেখ জানান, বিকালে বাদপুকুরিয়া গ্রামের মোহাম্মদ আলীর মুন্তাজ আলীর বাড়িতে নারী জামায়াত কর্মীরা নাশকতা করার জন্য গোপন বৈঠক করছিল, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় জিহাদি বইসহ পাঁচ নারী জামায়াত নেতাকর্মীসহ ছয় জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম