কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৮, ১৭:৫৩আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৭:৫৯

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় মাকছুদুর রহমান জয় (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২ অক্টোবর) বেলা ২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার যুগিপোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয় পৌরসভার ৯নং ওয়ার্ডের খন্দকবাড়ীয়া মহল্লার মকলেছুর রহমানের ছেলে। সে কুষ্টিয়া মেরিট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জয় মোটরসাইকেলে দ্রুতবেগে যাওয়ার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের জুগিপোলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম