যশোরে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

যশোর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৮, ১৮:৪৭আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৮:৪৮

যশোর ট্রেনে কাটা পড়ে জসিম উদ্দিন (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে যশোর শহরে আরবপুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে। জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত জসিমউদ্দিন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হামিরহাটি গ্রামের বদরউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী আরবপুর রেলক্রসিংয়ের গেটম্যান শহিদুল ইসলাম জানান, রাজশাহী থেকে আসা সাগরদাঁড়ি ট্রেনটি সকাল সাড়ে ১১টার দিকে আরবপুর রেলক্রসিং পার হচ্ছিল। জসিমউদ্দিন নামের এই ছেলেটি হাঁটতে হাঁটতে ট্রেনের সামনে চলে যায়। এ সময় চলন্ত ট্রেনে তার মাথা কেটে বিছিন্ন হয়ে তার মৃত্যু হয়।

নিহতের বাবা বদর উদ্দিন বলেন, ‘জসিম আমার সঙ্গে মাঠে কাজ করতো। সকালে সে বাড়ি থেকে দুইশ টাকা নিয়ে যশোর আসে। রাতে তার মামার কাছে ঢাকায় যাবে বলেছিল। এখন শুনলাম, সে ট্রেনে কাটা পড়ে মারা গেছে।’

যশোর রেলস্টেশনে কর্মরত জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান বলেন, ‘লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম