খুলনায় বিএনপির ৩৯৪ নেতাকর্মীর নামে ৫ মামলা, গ্রেফতার ৫

খুলনা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৮, ০৪:০৫আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ০৪:১৬

 

খুলনা খুলনা মহানগর বিএনপির ৩৯৪ নেতাকর্মীর নামে পৃথক পাঁচটি মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার (৫ অক্টোবর) খুলনা সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর ও খানজাহান আলী থানায় এ সব মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মহানগরীতে নাশকতা সৃষ্টি ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগ করা হয়েছে।

আসামিদের মধ্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, খানজাহান আলী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম লাভলু, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আল আমিন লিটন, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক কামরান হাসান আরশাদ ও ছাত্রনেতা শেখ সানিকে গ্রেফতার করেছে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে দৌলতপুর শশীভূষন স্কুলের সামনের সড়কে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। এসময় উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সচেষ্ট হয়। কিন্তু বিএনপি নেতাকর্মীরা পুলিশের কাজে বাধা দেয়। তখন ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলামসহ ২৯ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত আর ১০০ জনকে আসামি করা হয়েছে।

সোনাডাঙ্গা থানাধীন সিএন্ডবি কলোনি এলাকায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র ধ্বংস ও নাশকতা চেষ্টার অভিযোগে পুলিশ বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা করেছে। মামলায় সোনাডাঙ্গা বিএনপির সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান মুরাদ, মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, মহানগর ছাত্রদল সভাপতি শরিফুল ইসলাম বাবু, শরিফুল ইসলাম সাগর, শাকিল আহম্মেদ, মিজানুর রহমান শাকিল, সাইফুল ইসলাম সাদী, শফিকুল ইসলাম তুহিনসহ ১৬ জনের নাম ও অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।

সোনাডাঙ্গা বিএনপির সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান মুরাদ বলেন, ‘পুলিশ কাল্পনিক ও গায়েবি মামলা করছে। ঘটনাস্থলে বিএনপির নেতাকর্মীদের কেউই উপস্থিত ছিল না। আর এ ধরনের কোনও ঘটনাও ঘটেনি। পুলিশ আগামী নির্বাচনে মাঠ ফাঁকা করতে এ ধরনের আতঙ্ক ছড়াচ্ছে। ’
মহানগরীর পিকচার প্যালেস মোড়ে পুলিশের কাজে বাধাদানের অভিযোগে মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু ও ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির উদ্দিন নান্নুসহ ৫৯ জনের বিরুদ্ধে খুলনা থানায় মামলা হয়েছে। খানজাহান আলী থানা বিএনপি ও তার অঙ্গসংগঠনের ২০ নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে খানজাহান আলী মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও অজ্ঞাত ৭০ জনকে আসামি করা হয়েছে। খানজাহান আলী থানার এসআই বিধান চন্দ্র সানা বাদী হয়ে শুক্রবার রাতে মামলা দায়ের করেন।

মামলায় খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মিজানুর রহমান, মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া মাহমুদ পিটু, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শরিফ ওবাদুর রহমান চয়ন, মোঃ মোমিনুল ইসলাম, মোঃ রাসেল আহম্মেদ, মো. রবিউল ইসলাম সবুজ, জেলা বিএনপির সহ-সভাপতি এস এ রহমান বাবুল, খানজাহান আলী থানা যুবদলের সাবেক সভাপতি মোল্যা সোহরাব হোসেন, মহানগর যুবদলের সহ-সভাপতি মোল্যা সোলায়মান, মো. বাপ্পি শেখ, খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক শেখ বিল্লাল হোসেন, যুগ্ন আহ্বায়ক বিপ্লব হোসেন, মো. মতিয়ার রহমান, বাচ্চু শেখ হুমাউন শেখকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৭০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় বিএনপি কর্মীরা খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ডের সামনে রাস্তা অবরোধ করে নাশকতার উদ্দেশে গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে বিএনপি নেতাকর্মীদের নামে নতুন করে সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর ও খানজাহান আলী থানায় গায়েবী মামলা দায়ের করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিবৃতি দিয়েছেন মহানগর বিএনপির নেতারা। বিবৃতিতে বলা হয়, খুলনা মহানগরীর থানাগুলোতে আগের মিথ্যা ও গায়েবী মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও স্মারলিপি প্রদান করার পরও নতুন করে নেতা-কর্মীদের নামে গায়েবী মামলা দায়ের করা হচ্ছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম