যশোরে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

যশোর প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৮, ১৪:৪৮আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৪:৪৮

যশোর

যশোরে পুলিশের গুলিতে সায়েম আলী (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে যশোর সদরের ঝুঝুমপুর বালিয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের দাবি,আহত যুবক মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে ফেনসিডিল উদ্ধার ও একটি ট্যাক্সি জব্দ করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার এসআই আমিরুল ইসলাম জানান, তাদের কাছে খবর ছিল শার্শা থেকে লালরঙা মারুতিতে ফেনসিডিলের একটি চালান যশোরে আসছে। খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম সকালেই শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এরপর তারা ওই ট্যাক্সিকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করলে বালিয়াডাঙ্গা এলাকায় গাড়ির চাকা খুলে যায়। ওই সময় ট্যাক্সির যাত্রীদের কেউ দু’রাউন্ড গুলি করে। পুলিশও পাল্টা এক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে সায়েম গুলিবিদ্ধ হয়। ওইসময় তিনিসহ বিপ্লব নামে আরেকজন এসআই সামান্য আহত হন।
তিনি আরও জানান, আহত সায়েমকে আটক করা গেলেও ট্যাক্সিতে থাকা আরও দু’জন পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ট্যাক্সিটি জব্দ এবং ২৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
বেলা পৌনে ১২টার দিকে সায়েমকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইন্টার্ন ডাক্তার আব্দুল কাদের জেনারেল হাসপাতালের ডাক্তার অহেদুজ্জামান আজাদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন,‘সায়েমের ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত যুবকের বিরুদ্ধে কোনও মামলা আছে কি না- তা এখনই বলা যাচ্ছে না। ’ 
আহত সায়েম যশোরের শার্শা উপজেলার উত্তর বারোপোতা এলাকার হজরত আলীর ছেলে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম