কালীগঞ্জের নলবিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৮, ০৬:২৯আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ০৬:৫০

লাশ উদ্ধার ঝিনাইদহের কালীগঞ্জ থেকে অজ্ঞাত (২৭) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মালিয়াট ইউনিয়নের নলবিলের মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের গলায় দড়ি প্যাঁচানোর দাগ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তত্বিপুর পুলিশ ক্যাম্পের আইসি (ক্যাম্প ইনচার্জ) এসআই এমদাদ হোসেন।

এসআই এমদাদ জানান, একই ইউনিয়নের ভিটেখোলা গ্রামের মঙ্গল নামের এক বৃদ্ধ সোমবার বিকালে তার ধান ক্ষেতে কীটনাশক দেওয়ার জন্য নলবিলে পানি আনতে যান। সেখানে তিনি বিলের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তাকে গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। এছাড়া যুবকের উভয় হাতের একটি করে আঙুল আগে থেকে ছিল না বলে মনে হচ্ছে।

এসআই আরও জানান, মালিয়াট ইউনিয়নের মধ্যে নলবিলটি অবস্থিত। নলবিলের চারদিকে আটটি গ্রাম আছে। বিলের মধ্য থেকে প্রতিটি গ্রামের দুরত্ব ৩ থেকে ৪ কিলোমিটার। বিলের মধ্যবর্তী স্থানে লাশটি পড়ে ছিল। পুলিশ লাশ উদ্ধার করে থানায় পাঠিয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বলেন, ‘ ধারণা করছি অন্য কোথাও যুবককে হত্যা করে বিলের মধ্যে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছে। তার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করেছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। ’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম