চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাপায় মাটি কাটা শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৮, ১৫:৫৬আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৫:৫৬

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাপায় মাটি কাটা শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার আমিরপুরে ট্রাক্টর চাপায় বকুল হোসেন (৩২) নামে মাটি কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত বকুল হোসেন দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইটভাটার মাটি নেওয়ার জন্য ট্রাক্টরে করে বকুল হোসেনসহ বেশ কয়েকজন শ্রমিক জেলার আমিরপুর গ্রামে যায়। মাটি বোঝাই করে ফিরে আসার পথে আমিরপুর গ্রামে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদের পড়ে যায়। এসময় বকুল হোসেন ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শিরিন জেবিন সুমি তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের