নির্মাণাধীন ভবনের কার্নিশ ধসে ভাই-বোনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৮, ১৫:৪৬আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৬:০৩

খুলনা খুলনা মহানগরীর দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়া এলাকায় নির্মাণাধীন বাড়ির কার্নিশ ধসে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলো মো. শিপন (১২) ও সামিয়া খাতুন (১৮ মাস)।

নিহতদের বাবা বাদল রায় একজন রিকশাচালক। তিনি নিজের জমিতে লোন নিয়ে টিন শেডের আধাপাকা বাড়ি নির্মাণ করছিলেন।

দৌলতপুর থানার এসআই মো. মনিরুজ্জামান বলেন, নির্মাণাধীন আধাপাকা বাড়ির বারান্দায় বসে দুই ভাই-বোন খেলা করছিল। এ অবস্থায় বারান্দায় মালামাল রাখার জন্য তৈরি করা সানশেড ভেঙে দুজনের গায়ের ওপর পড়ে। ঘটনাস্থলেই তারা মারা যায়। এ ঘটনায় নিহতদের চাচা আহত হন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, নির্মাণাধীন আধাপাকা বাড়িটি টিনশেডের। রিকশাচালক লোন নিয়ে বাড়িটি করেছেন। সানশেড নির্মাণে প্রয়োজনীয় সামগ্রী যথাযথ ছিল না বলে আপাতত ধারণা করা হচ্ছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী