এমপিও শিটে নাম না আসায় শিক্ষকের আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৮, ১৩:১৫আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৩:১৮

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার তালা উপজেলায় এমপিও শিটে নাম না আসায় বিষপান করে আত্মহত্যা করেছেন বিধান চন্দ্র ঘোষ (৪২) নামে এক শিক্ষক। মঙ্গলবার (৯ অক্টোবর) রাতে বিষপান করলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরেচিকিৎসাধীন অবস্থায় বুধবার (১০ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়। 

বিধান চন্দ্র ঘোষ তালার ধানদিয়া ইউনিয়নের সেনেরগাঁতী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) এবং দৌলতপুর গ্রামের মৃনাল কান্তি ঘোষের ছেলে। 

পারিবারিক সূত্র ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক শহিদুল ইসলাম জানান, তিনি ২০০২ যোগদান করে সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছিলেন। কিন্তু ২০১৬ সালে বিদ্যালয়ের মিনিস্ট্রি অডিটের সময় তার সনদ সংক্রান্ত ত্রুটি দেখা যায়। তিনি নিয়মিত বেতনও উত্তোলন করে আসছিলেন। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বর মাসের এমপিও শিটে তার নাম না থাকার বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার রাত ৮টার দিকে অভিমান ও লোক লজ্জার ভয়ে তিনি বিষপান করেন। পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম