বেনাপোলে বাড়ির ছাদ থেকে গাঁজা গাছ উদ্ধার, গ্রেফতার ১

বেনাপোল প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৮, ১০:৩৩আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১০:৩৭

গাঁজা গাছের চাষ করায় গ্রেফতার বাড়ির মালিক মুজিবর যশোরের বেনাপোল সীমান্তে একটি বাড়ির ছাদ থেকে ৬টি বড় গাঁজা গাছ উদ্ধার করেছে র‍্যাব। শনিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামে গাঁজা চাষের সন্ধান পেয়ে গাছগুলো উদ্ধার করা হয়। এসময় বাড়ির মালিক মুজিবর রহমান বিশ্বাসকে (৪০) গ্রেফতার করা হয়। যশোর র‍্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার সুরোত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক মুজিবর রহমান বিশ্বাস বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত দাউদ বিশ্বাসের ছেলে।

ছাদ থেকে উদ্ধার হওয়া গাঁজা গাছ ক্যাম্প কমান্ডার সুরোত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, বেনাপোলের পুটখালী গ্রামে  এক ব্যাক্তির বাড়ির ছাদে দীর্ঘদিন ধরে গাঁজার চাষ হচ্ছে। পরে র‍্যাব সদস্যরা ওই বাড়ির ছাদে অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধার করে। এসময় গাঁজা চাষের সঙ্গে জড়িত থাকার অপরাধে বাড়ির মালিক মুজিবরকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে । তাকে যশোর জেল হাজতে পাঠানো হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম