সাতক্ষীরায় বোমা বিস্ফোরণ, ৪টি বোমা উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৮, ১০:৩৭আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১০:৪০

 

উদ্ধার হওয়া বোমা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৪টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সবাই কাজ শেষ করে বাড়ি গেলে বাজার জনশূন্য হয়ে পড়ে। এমন সময় হঠাৎ বিকট আওয়াজে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিক এলাকাবাসী একত্রিত হয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে চারটি বোমা উদ্ধার করে।

সংসদ সদস্য ও পুলিশ কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন খবর পেয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য স ম জগলুল হায়দার ও পুলিশ পরিদর্শক আনিছুর রহমান মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ সময় সংসদ সদস্য স ম জগলুল হায়দার এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেন। তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের ভয় পাওয়ার কারণ নেই।’  

ওসি ইলিয়াস হোসেন ঘটনাটি জানান,  ‘হরিনগর বাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে চারটি তাজা হাত বোমা উদ্ধার করা হয়েছে। হরিনগর বাজারের ভিতরে পূজা মন্ডপ আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। জড়িতদের  যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হবে।’ 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম