কুষ্টিয়ায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০

কুষ্টিয়া প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৮, ১৬:০৪আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৬:০৪

আ.লীগের দুগ্রুপের সংঘর্ষে আহত কয়েখ জন

কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার (২০ অক্টোবর) সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম ওরফে জহুরুল ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে এ সংঘর্ষে ঘটনা ঘটে। এসময় তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে জহুরুল গ্রুপের সাইদুল ইসলাম (৩০), আমরামুল হক মন্ডল (৩৪), আব্দুল কুদ্দুস গাজী (৪৮), নজরুল ইসলাম (৬০), নাজমুল ইসলাম (৩৬), ডাবলু (২৪), মজনুর রহমান (৩৫), লিটু (৩৫), জনি (১৭), আব্দুল গাফফার (২৫) এবং আব্দুর রহিম গ্রুপে গোলজার আলী (৫০), জসিম উদ্দিন (৩৮), মঙ্গল আলীসহ (৪৭)প্রায় ২০ জন আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুনরায় যাতে সংঘর্ষ না হয় এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম