কালীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৮, ১৩:১৫আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৩:১৫

ইয়াবাসহ একজনকে আটক করে পুলিশ ঝিনাইদহের কালীগঞ্জে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ বশির শেখ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য অর্ধ লাখ টাকা। শনিবার (২১ অক্টোবর) রাতে শহরের নীমতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে কালীগঞ্জ থানার এসআই সাজ্জাদুর রহমানের নেতৃত্বাধীন একটি দল।

আটক বশির ঝিনাইদহ উপশহর পাড়ার শাহাদৎ শেখের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বলেন, ‘মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে থানার এসআই সাজ্জাদুর রহমান ফোর্স নিয়ে নীমতলা বাসস্ট্যান্ডে অভিযান চালান। এসময় ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ বশিরকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম