কালীগঞ্জে বোমাসহ দুই বিএনপি কর্মী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৮, ১৮:৫১আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৮:৫১

বিএনপির দুই কর্মী গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জে রবিউল ইসলাম (৪০)ও রাশেদ মণ্ডল (৩৯) নামের দুই বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে উপজেলার অনুপমপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন বটতলার নীচ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় সেখান থেকে ৬টি বোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

গ্রেফতারকৃত দুই বিএনপি কর্মীকে দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার জাহিদুল ইসলাম বাদী হয়ে জামায়াত-বিএনপির ১৬ কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০/৩৫ জনকে আসামি একটি মামলা করেছেন। 

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান, বিএনপি-জামায়াতের একটি সংঘবদ্ধ দল নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। সে সময় অন্যরা পালিয়ে গেলেও পুলিশ নগর চাপরাইল গ্রামের আব্দুল করিমের ছেলে রবিউল ইসলাম ও আড়ুয়া শলুয়া গ্রামের মৃত বাকের মণ্ডলের ছেলে রাশেদ মণ্ডলকে গ্রেফতার করে। সে সময় ঘটনাস্থল থেকে ৬টি হাতবোমা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী পালিয়ে যাওয়া ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামি করে থানায় একটি নাশকতার মামলা দায়ের করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক