যশোরে সাংবাদিক নোভার ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ১৪:৫৪আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৫:৩২

যশোরে সাংবাদিক নোভার ঝুলন্ত মরদেহ উদ্ধার যশোরে সাংবাদিক দা‌নি‌য়েল হা‌বিব ওরফে নোভা খন্দকারের (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশ তার নিজ বা‌ড়ি থে‌কে লাশ উদ্ধার করে। তিনি শহরের বেজপাড়া কবরস্থান এলাকার আহসান হাবিবের ছেলে।

নোভার বাবা আহসান হাবিব জানান, ভোরে ফজরের নামাজ পড়ার জন্য নোভা মসজিদে যায়। ফিরতে দেরি হওয়ায় তার বোন ঘর থেকে বের হয়ে দেখে পাশে নির্মাণাধীন ঘরের একপাশে নোভার দেহ ঝুলে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

কোতোয়ালি মডেল থানার এসআই শামীম জানান, খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নাজ্জার হাবিব নামে নোভার ৭ বছরের এক পুত্রসন্তান রয়েছে। সে পাবনায় তার মা শম্পার সঙ্গে থাকে এবং তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করছে। 

নোভা খন্দকার নিউজ পোর্টাল ‘দ্য রিপোর্ট’-এ কাজ করার পর দীর্ঘদিন বেকার ছিলেন। তিনি সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক দফতর সম্পাদক।

নিহতের স্বজনরা জানান, সোমবার বাদ আছর জানাজা শেষে বেজপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে নোভার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদ জয় ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম