সাতক্ষীরায় প্রতিবন্ধী মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ২০:২৮আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ২০:৪৯

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর মা নিজেও আত্মহত্যা করেছেন। সোমবার সকালে উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আত্মহত্যাকরী মায়ের নাম শান্তি রানি মণ্ডল (৩৬) ও প্রতিবন্ধী মেয়ের নাম তমালিকা মণ্ডল (৮)। নিহত শান্তি রানি ওই গ্রামের দিনমজুর উত্তম মণ্ডলের স্ত্রী।

উত্তম মণ্ডলের বড় মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী তন্দ্রা মণ্ডল জানান, তার বোন তমালিকা মণ্ডল জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। সে বিভিন্ন সময় বাড়ির জিনিসপত্র ভাঙচুর করতো। এ নিয়ে তাদের সংসারে অশান্তি চরমে ওঠে। তার মা প্রতিবন্ধী মেয়ের এ আচরণ সহ্য করতে না পেরে সোমবার সকালে তমালিকাকে খাবারের সঙ্গে বিষ খাওয়ান। তমালিকা যখন বিষক্রিয়ায় ছটফট করছিল তখন তার মা একই বিষ খেয়ে আত্মহত্যা করেন। অল্প সময়ের মধ্যে মা ও মেয়ে দুজনেই মারা যান।

বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জানান, আমিও ঘটনা শুনেছি। তবে কেন এ ঘটনা ঘটেছে তা এখনও জানা যাইনি। স্থানীয় ডাক্তারকে ডেকে আনার পর তিনি পরীক্ষা করে জানান মা ও মেয়ে দুজনেই মারা গেছেন।

মা ও মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বলেন, ‘বিষয়টি আসলে আত্মহত্যা নাকি অন্য কিছু সেটা খতিয়ে দেখা হবে।’

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম