নড়াইলে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে করা মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা

নড়াইল প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ১৯:০৭আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৯:৫৭

ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন ‘দৈনিক বিডিখবর’ পত্রিকার নিজস্ব প্রতিনিধি মিলি খানম

নড়াইলের সদর আমলি আদালতে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। বুধবার (২৪ অক্টোবর) দুপুরে মামলাটি দায়ের করেন নড়াইল থেকে প্রকাশিত ‘দৈনিক বিডিখবর’ পত্রিকার নিজস্ব প্রতিনিধি মিলি খানম। মামলাটি আমলে নিয়ে সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ আসামি ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। মামলা নং সিআর-২৬২। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ০৬/১২/১৮।    

মামলার বিবরণে জানা গেছে, গত ১৬/১০/১৮ তারিখ রাত সাড়ে ১১টায় একাত্তর টিভিতে একাত্তর জার্নাল টক-শোতে দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদা ভাট্টিকে ব্যারিস্টার মইনুল হোসেন চরিত্রহীন বলে মন্তব্য করেন। কুরুচিপূর্ণ ও মানহানীকর। এর ফলে মাসুদা ভাট্টির মানহানি হয়েছে। এ ঘটনায় বাদী মর্মাহত হয়ে মামলাটি করেছেন।    

মামলায় সাক্ষী করা হয়েছে মাসুদা ভাট্টি, নড়াইল শহরের আলাদাতপুর এলাকার বাসিন্দা সাবেক পৌর কমিশনার মো. জহিরুল আলম মোহন ও মহিলা আওয়ামী লীগ নেত্রী মোছা. ইসমত আরাকে।    

নড়াইল জজ কোর্টের পিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ জানান, মামলাটি দায়েরের পর বিচারক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের