স্কুলছাত্র হৃদয় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৮, ১২:২৭আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৩:২৫

স্কুলছাত্র মুতাসসিম বিন মাজেদ ওরফে হৃদয় কুষ্টিয়ায় স্কুলছাত্র মুতাসসিম বিন মাজেদ ওরফে হৃদয় (১৪) হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের (নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল) বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। বিষয়টি জানিয়েছেন কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকরাম হোসেন দুলাল।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো শহরের কালিশংকরপুর এলাকার গাফফার খানের ছেলে সাব্বির খান, হাউজিং এ ব্লকের আজম আলীর ছেলে হেলাল উদ্দিন ড্যানী ও ভেড়ামারা উপজেলার দশমাইল ক্যানেলপাড়ার মৃত মসলেম শেখের ছেলে আব্দুর রহিম শেখ ওরফে ইপিয়ার। রায় ঘোষণার সময় প্রধান আসামি সাব্বির খান আদালতে উপস্থিত ছিল। বাকি দুই আসামি পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৩ মে সন্ধ্যায় কুষ্টিয়া শহরতলির মোল্লাতেঘরিয়া পূর্বপাড়া এলাকা থেকে জিলা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র হৃদয়কে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। এরপর অপহরণকারীরা হৃদয়ের মা তাসলিমা খাতুনের কাছে মোবাইল ফোনে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে অনেক দেনদরবার শেষে দুই লাখ টাকার বিনিময়ে হৃদয়কে ছেড়ে দিতে রাজি হয় অপহরণকারীরা। অপহরণকারীদের কথামত গত ২ জুন গোপনে তাদের ২ লাখ টাকা দেয় হৃদয়ের মা তাসলিমা খাতুন।

আদালত সূত্রে আরও জানা যায়, অপহরণকারীদের টাকা দেওয়া হলেও তারা হৃদয়কে ফেরত দেয়নি। পরে হৃদয়ের মা বাদী হয়ে কুষ্টিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৮ ধারায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করে। আটক ব্যক্তিদের তথ্যানুযায়ী ৩ অক্টোবর সন্ধ্যায় সাঁড়াশি অভিযান চালিয়ে কুষ্টিয়া হাউজিং এলাকা থেকে অপহরণকারী হেলাল উদ্দীন ওরফে ড্যানীকে (২২) গ্রেফতার করে পুলিশ। এরপর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হৃদয়কে অপহরণের কথা স্বীকার করে ড্যানী। সে জানায়, আব্দুর রহিমের মাধ্যমে হৃদয়কে অপহরণের পর হত্যা করে ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের দশমাইল এলাকায় মিজানুর রহমানের জমিতে লাশ পুঁতে রাখা হয়। পরে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে হৃদয়ের গলিত লাশ উদ্ধার করে।

পিপি আকরাম হোসেন দুলাল জানান, পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনের আলোকে দীর্ঘ সাক্ষ্য ও শুনানি নিয়েছে আদালত। এতে সন্দেহাতীতভাবে আসামিদের হত্যার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম