ব্যারিস্টার মইনুলের শাস্তির দাবিতে সাতক্ষীরায় ঝাড়ু মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৮, ১৪:৫৩আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৪:৫৩

সাতক্ষীরায় মইনুলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করছে মহিলা আওয়ামী লীগ

ব্যারিস্টার মইনুল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকালে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে শহরের রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে থেকে ঝাড়ু, ব্যানার এবং প্লাকার্ড নিয়ে একটি বিশাল ঝাড়ু মিছিল বের করা হয়।

ঝাড়ু মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা নিউ মার্কেট (শহীদ আলাউদ্দিন চত্বর) এ গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোস্না আরা প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, ‘গণমাধ্যমে সারা বিশ্বকে জানান দিয়ে মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে অপমান করেছেন ব্যারিস্টার মইনুল হোসেন। এই বক্তব্যের মধ্যে দিয়ে সমগ্র বাংলাদেশের নারী সমাজকে অপমান করেছে। বাংলার নারী সমাজ এখন সংঘবদ্ধ। নারী সমাজকে এখন আর দাবায়ে রাখতে পারবে না।

বক্তারা আরও বলেন,‘এই মইনুল হোসেন ওয়ান ইলেভেনের সময় ক্ষমতার লোভে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে গিয়ে বলেছিলেন, আমরা চুনপুটি ধরি না, রুই কাতলা ধরি। সেই রুই কাতলা নিয়ে খেলা করতে গিয়ে চক্রান্ত করে দুই বছর ক্ষমতা দখল করে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিলেন। এই মইনুল হোসেন নিজের ভাইকে শায়েস্তা করার জন্য ইত্তেফাক অফিসে মানুষ হত্যা করেছেন। সেই হত্যা মামলাকে গায়েব করে দিয়েছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের নেতারা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক শেখ হারুন উর রশিদ। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম