চুয়াডাঙ্গায় চরমপন্থী নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৮, ১৬:১৭আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৬:১৭

ঘটনাস্থলে চরমপন্থী নেতার মরদেহ, এলাকাবাসী ও পুলিশ চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পাটির শীর্ষ নেতা মোক্তার আলীর (৩৮) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) দুপুরে জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করে আলমডাঙ্গা থানা পুলিশ।

নিহত মোক্তার আলী মেহেরপুর জেলার দরবেশপুর গ্রামের আমির আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের কুয়াতলা মাঠের রাস্তার ধারের একটি ধান ক্ষেতে মোক্তারের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, নিহত মোক্তার আলী নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা। তার বিরুদ্ধে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ একডজন মামলা রয়েছে। দলীয় কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম