ব্যারিস্টার মইনুলের নামে এবার যশোরে মানহানির মামলা

যশোর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৮, ১২:১৫আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১৩:১৯

ব্যারিস্টার মইনুলের নামে এবার যশোরে মানহানির মামলা নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় যশোরে ব্যারিস্টার মইনুল হোসেনের নামে ৯ কোটি টাকার মানিহানির মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় মহিলা সংস্থা যশোরের চেয়ারম্যান লাইজু জামান বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকরাম হোসেনের আদালতে এ মামলা করেন।

বিচারক অভিযোগটি আমলে নিয়ে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।
মামলার আইনজীবী ইদ্রিস আলী জানান, ব্যারিস্টার মইনুল ১৬ অক্টোবর বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির একটি টকশোতে নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলেন। যার মাধ্যমে তিনি নারী সমাজকে হেয় প্রতিপন্ন করেছেন। মামলার বাদী একজন নারী নেত্রী হিসেবে অসম্মানিত বোধ এবং ক্ষুব্ধ হয়েছেন। যে কারণে তিনি ৯ কোটি টাকার মানহানির এই মামলাটি দায়ের করেছেন। বিচারক অভিযোগটি আমলে ব্যারিস্টার মইনুল হোসেনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মামলার বাদী লাইজু জামান জানান, কেউ যাতে কোনও নারীকে অসম্মান করতে সাহস না পায় সেজন্য তিনি এ মামলা করেছেন। ব্যারিস্টার মইনুলকে যশোরে এনে বিচার করা হবে এটাই তার প্রত্যাশা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম