বাগেরহাটে নৌকার পক্ষে আ. লীগের গণসংযোগ

বাগেরহাট প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৮, ০৩:৫১আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ০৩:৫২

বাগেরহাট বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (২৯ অক্টোবর) আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য মো. জামিল হোসাইনের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোরেলগঞ্জ সার্কিট হাউজের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করা হয়। পরে তা মিছিলসহ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে এক পথসভায় মিলিত হয়। পথসভায় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

পথসভায় বক্তারা বলেন, ঐক্যফ্রন্টের কাধে ভর করে বিএনপি-জামায়াত নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে। কোনও ষড়যন্ত্রই নির্বাচনকে রুখতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। আওয়ামী লীগের মধ্যে কোনও গ্রুপিং থাকতে পারে না। আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার হয়ে সবাইকে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম