‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফের নৌকায় ভোট দিন’

বাগেরহাট প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৮, ০৩:০১আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ০৩:০২

‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফের নৌকায় ভোট দিন’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। দেশের এই সমৃদ্ধি ও উন্নয়েন ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায়। আওয়ামী লীগ সরকারের আমলেই দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছে।’
শুক্রবার (২ নভেম্বর) বিকালে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হেলাল উদ্দীন বলেন, ‘বাংলাদেশ এখনসারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। কিন্তু পাকিস্তানের দোসর ষড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই। তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সামনে নির্বাচন। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার জন্য সজাগ থাকতে হবে। ’
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হেলাল বলেন, ‘সামনে নির্বাচন। আপনারা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন, নৌকার পক্ষে ভোট চান।’
তিনি আরও বলেন, ‘দেশকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে সরকার কাজ করে যাচ্ছে। প্রয়োজনবোধে আমি নিজে মাদকাসক্তদের চিকিৎসা করাবো, তবুও চিতলমারীকে মাদকমুক্ত করবো।’
নির্বাচনি সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. বাবুল হেসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, শেখ সারহান নাসের তন্ময়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার বড়াল, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান শামীমসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম