ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার রাত ও শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ পুলিশ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানায়, শনিবার সকালে আরাপপুর বাসস্ট্যান্ডের খুচরা ব্যবসায়ী আল আমিন রাস্তা পার হচ্ছিল। এসময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ১ কিলোমিটার যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আরও একজনকে ধাক্কা দেয়। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে আল আমিন মারা যায়। অপরজন আহত বৃদ্ধ আজিজকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থায় গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। ঘাতক বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে।
অপরদিকে, শুক্রবার দিবাগত রাতে শহরের চুটলিয়া মোড় এলাকায় অজ্ঞাত যানের ধাক্কায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছে।








