সুন্দরবন সংরক্ষণে আমরা সচেতন নই: কেসিসি মেয়র

খুলনা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৮, ১৩:৫৭আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৩:৫৮

সুন্দরবন সংরক্ষণে আমরা সচেতন নই: কেসিসি মেয়র খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘সুন্দরবন আমাদের গর্বের জায়গা। ১৯৯৭ সালে এটি বিশ্ব ঐতিহ্যের অংশ হয়েছে, কিন্তু এই বনের সংরক্ষণে আমরা সচেতন নই। সুন্দরবনের সঙ্গে যাদের জীবন ও জীবিকা জড়িত তারা সচেতনতার অভাবে বিষ দিয়ে মাছ শিকার করছে, অবৈধভাবে সুন্দরবনের ঐতিহ্য সুন্দরী কাঠ, গোলপাতাসহ অন্যান্য বনজ সম্পদ চুরি করে সুন্দরবনকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।’

রবিবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক ডলফিন দিবস-২০১৮ উপলক্ষে খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে পক্ষকালব্যাপী শুশুক মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেলাটি চলবে ৪ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত। দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘শুশুক ডলফিন থাকে যদি, ভালো থাকবে মোদের নদী।’

কেসিসি’র মেয়র বলেন, ‘সুন্দরবনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীকে সচেতন করতে না পারলে কেবল মামলা করে এই বনকে সংরক্ষণ করা যাবে না। এই মেলা জনসচেতনতা বাড়াতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।’

অনুষ্ঠানে জানানো হয়, সুন্দরবনে প্রধানত ইরাবতী ও গাঙ্গেয় ডলফিল বা শুশুক দেখতে পাওয়া যায়। এছাড়া আরও ১০ প্রজাতির শুশুক সুন্দরবন এলাকায় দেখা যায়। জলভাগে শুশুক বা ডলফিনের উপস্থিতি প্রমাণ করে এই এলাকায় জলজ প্রাণির বসবাসের উপযোগী পরিবেশ বিদ্যমান।

বন অধিদফতরের বন সংরক্ষক মো. জাহিদুল কবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন আইইউসিএন’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রকিবুল আমিন এবং ইউএনডিপি’র প্রোগ্রম স্পেশালিস্ট আরিফ মো. ফয়সাল।

এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে মেয়রের নেতৃত্বে খুলনা সার্কিট হাউজ চত্বর হতে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাদিস পার্কে এসে শেষ হয়। র্যা লিতে বিভিন্ন প্রেণি-পেশার মানুষ অংশগহণ করে। ইউএনডিপি বাংলাদেশ, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি, আইইউসিএন এবং সিএনআরএস এই অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের