খুলনায় বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

খুলনা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৮, ২৩:৫১আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ২৩:৫৪

খুলনা খুলনা মহানগরীর শিরোমনিতে বাসের ধাক্কায় মো. সাকিল (১৭) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

সাকিল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

মহানগরীর খানজাহান আলী থানার এসআই শওকত আলী জানান, হানিফ পরিবহনের ঢাকাগামী একটি বাসের ধাক্কায় কলেজছাত্র সাকিল নিহত হন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বাসটি আটকের জন্য চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই শওকত আলী জানান, রবিবার রাত ১০টার দিকে শিরোমনি বাদামতলা মোড়ে সাকিল বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। এরপর স্থানীয় লোকজন সাকিলকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে সাকিলকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি পিরোজপুর জেলায়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম