কেসিসির মেয়রস প্যানেল নির্বাচনে মুন্না, টিপু ও শুনু নির্বাচিত

খুলনা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৮, ২১:১০আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ২১:১০

 কেসিসির মেয়রের সঙ্গে নবনির্বাচিত প্যানেল মেয়র মুন্না, টিপু ও শুনু

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নতুন পরিষদের দ্বিতীয় সাধারণ সভা বুধবার অনুষ্ঠিত হয়। এ সভায় প্যানেল মেয়র পদে ভোট গ্রহণ করা হয়। ভোটে ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না ২২ ভোট পেয়ে প্যানেল ১ নির্বাচিত হন। ১৭ ভোট পেয়ে প্যানেল মেয়র ২ নির্বাচিত হয়েছেন ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু। প্যানেল মেয়র ৩ নির্বাচিত সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনু পেয়েছেন ১৪ ভোট।

নির্বাচন শেষে বিকাল ৪টার দিকে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক ভোট গণনা ও ফলাফল ঘোষণা করেন। গণনায় ২টি ব্যালট বাতিল হয়। প্যানেল মেয়র নির্বাচনে তিনটি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৪১ জন কাউন্সিলর ভোটার প্রদান করেন।

কেসিসি সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর কেসিসির বর্তমান পরিষদ দায়িত্ব গ্রহণ করে। ১১ অক্টোবর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরপর কাউন্সিলরদের ঘরোয়া অনুষ্ঠানে ৭ নভেম্বর পরবর্তী সাধারণ সভা ও প্যানেল মেয়র নির্বাচনের তারিখ ঘোষণা করেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। বুধবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে নতুন পরিষদের দ্বিতীয় সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

কেসিসির সচিব মো. আজমুল হক বলেন, ‘বেলা ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এরপর গণনা শেষে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ফলাফল ঘোষণা করেন।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি