মনোনয়ন ফরম কিনলেন সালাম মুর্শেদী

খুলনা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৮, ২০:৩২আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ২২:০৯

সালাম মুর্শেদী মনোনয়ন ফরম কেনা হচ্ছে (ছবি– প্রতিনিধি)

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন খুলনা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদী। শুক্রবার (৯ নভেম্বর) বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে সালাম মুর্শেদীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার প্রেসসচিব সৈয়দ মিজানুর রহমান। আগামী রবিবার বেলা ১১টায় মনোনয়ন ফরম জমা দেবেন জাতীয় ফুটবল দলের সাবেক এই ফুটবলার ও এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার জানান, আজ (শুক্রবার) বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে সালাম মুর্শিদীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার প্রেস সচিব সৈয়দ মিজানুর রহমান। এসময় তিনি নিজেও উপস্থিত ছিলেন। এ ছাড়া, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এস কে সেলিম রেজা, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্যা আ. রউফ (সাবেক ইউপি চেয়ারম্যান), রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাব্লিউ, খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ঠান্ডু মোল্যা, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী কামাল, সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও দিঘলিয়া উপজেলা যুবলীগ নেতা গাজী জিয়াউর রহমান, বঙ্গবন্ধু পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি গাজি জাহিদুল ইসলামসহ অনেকে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম