বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ৫ লাখ টাকার ভারতীয় কেডস ও চকলেট উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৮, ১৩:৫৬আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১৫:৪৩

বেনাপোল সীমান্ত থেকে আটক কেডস ও চকলেট

বেনাপোলের পোর্ট থানার নামাজ গ্রামে ভারত থেকে আনা ৫ লাখ টাকার চকলেট ও কেডস (জুতা) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা। এ সময় কোনও পাচারকারীকে আটক করতে পারেনি তারা । রবিবার (১১ নভেম্বর )  সকাল সাড়ে ১১টার দিকে বেনাপোল পৌরসভার নামাজ গ্রাম থেকে চোরাচালানি পন্যগুলো উদ্ধার করা হয়। 

বিজিবি জানায়,  গোপন খবরের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের পোর্ট থানার নামাজ গ্রামের মধ্য দিয়ে বেশ কিছু ভারতীয় চোরাচালানি পন্য সীমান্ত পার করে বেনাপোল বাজারের দিকে যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আইসিপি বিজিবি ক্যাম্পের হাবিলদার শ্রী সুকেসের নেতৃত্বে একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় কেডস (জুতা) ও চকলেট উদ্ধার করা হয়। 

৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আমজাদ হোসেন ৫ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম