সাতক্ষীরায় স্কুলছাত্র হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

সাতক্ষীরা প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৮, ১৭:৪১আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৭:৪২

সাতক্ষীরা জেলা সাতক্ষীরায় স্কুলছাত্র তাপস বিশ্বাসকে (১০) হত্যা করে দেহ মাটিতে পুতে রাখার অপরাধে অশোক কুমার বিশ্বাস ওরফে টুপালকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে লাশ গুম করার অপরাধে তিন বছর কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় দেন ।



এ সময় দণ্ডিত আসামি অশোক কুমার কাঠগড়ায় উপস্থিত ছিল। অশোক তালা উপজেলার রাড়িপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ দিয়ে পিপি অ্যাড. তপন কুমার দাস জানান, ২০০৭ সালের ১৭ মার্চ সাতক্ষীরার তালা উপজেলার রাড়িপাড়া গ্রামের মালোপাড়ার হরেন বিশ্বাসের ছেলে রাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র তাপস বিশ্বাসকে আসামিরা অপহরণ করে। পরে তাকে ঘরের মধ্যে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির পাশে একটি পুকুরপাড়ে তার লাশ পুতে রাখে। পরদিন পুলিশ লাশটি উদ্ধার করে। এ সময় গ্রেফতার করা হয় অশোকসহ কয়েকজনকে।
এ ঘটনায় বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন পুলিশের উপপরিদর্শক কাজী শহিদুজ্জামান। তদন্ত শেষে পুলিশ কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট দেয়।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাড. জিয়াউর রহমান । আসামি পক্ষে ছিলেন অ্যাড. আবদুল মজিদ।

/এআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম