বাগেরহাট-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন শেখ ফরিদ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৮, ০৪:১০আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ০৪:১০

শেখ ফরিদুল ইসলাম বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিএনপির দলীয় মনোনয়ন কিনেছেন বাগেরহাট জেলা বিএনপির সহসভাপতি ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। সোমবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। ড. ফরিদ নিজেই এ তথ্য জানান। এসময় মোংলা ও রামপালের অসংখ্য নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা বলেন, ‘মোংলা-রামপালের আওয়ামী লীগের ঘাঁটি ভেঙে জয় ছিনিয়ে আনতে বিএনপি প্রার্থীর বিকল্প নেই।’ সম্প্রতি তিনি এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করেছেন। এর আগে আওয়ামী লীগের বিরুদ্ধে জোটগতভাবে নির্বাচনে এই আসনে জামায়াতের প্রার্থী দেওয়া হয়। কিন্তু বারবারই পরাজিত হন।

মোংলা-রামপালের এই আসনটি থেকে নির্বাচনের জন্য বিএনপি থেকে আর কেউ এখনও মনোনয়ন ফরম কেনননি। আসনটিতে ২ লাখ ২৭ হাজার ৬৭ ভোটার রয়েছেন। এর মধ্যে সংখ্যালঘু আছেন ৫০-৬০ হাজার।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম