ইবি’র দুই কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

ইবি প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৮, ১১:৫৪আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১১:৫৭

ইবি’র দুই কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন আইন ও শরীয়াহ্ অনুষদের সহকারী রেজিস্ট্রার মো. উমর আলী এবং পরিবহন অফিসের গাড়িচালক মুন্সি তারিকুল ইসলাম। চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের  সাময়িক বরখাস্ত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের সহকারী রেজিস্ট্রার  রাশিদুজ্জামান খান টুটুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার সকালে মো. মামুনুর রশিদভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারীর কাছে অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক টেকনিশিয়ান পদে চাকরি দেওয়ার কথা বলে  আইন ও শরীয়াহ্ অনুষদের সহকারী রেজিস্ট্রার উমর আলী এবং পরিবহন অফিসের গাড়িচালক  তরিকুল তার কাছ থেকে চেকের মাধ্যমে ১১ লাখ ৪০ হাজার টাকা নেন। যা বর্তমানে  উমর আলীর অগ্রণী ব্যাংক  ইবি শাখায় সঞ্চয়ী হিসাব নম্বর (০২০০০০৩০৯০৬৩৩) জমা আছে। তার এই অভিযোগ তাৎক্ষণিকভাবে তদন্ত করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। টাকা লেনদেনের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৩ (ডি) ধারার অপরাধ সংঘটনের জন্য অভিযুক্ত দুজনকে  সাময়িকভাবে বরখাস্ত করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রেজওয়ানুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বাংলা বিভাগের অধ্যাপক মো. সাইদুর রহমান এবং সদস্য-সচিব পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম