কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন অপু

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৮, ০৮:৫৫আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ০৮:৫৬

 

অ্যাডভোকেট শামিম উল হাসান অপু আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকালে ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে অপুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বুলবুল আবু সাঈদ শামীম।

অ্যাডভোকেট বুলবুল আবু সাঈদ শামীম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

অ্যাডভোকেট শামিম উল হাসান অপু ১৯৮৯ সালে কুষ্টিয়া সরকারি কলেজে স্বৈরাচার এরশাদ সরকার পতন আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। ১৯৯৫ সালে তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ২০০০ সালে কুষ্টিয়া জেলা ছাত্রদলের সভাপতি হন। একই সময় তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পদেও দায়িত্ব পালন করেন।
২০০৭ সালে অ্যাডভোকেট অপু কুষ্টিয়া জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ২০১০ সালে তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, ‘কুষ্টিয়া সদর আসনের জনসাধারণের কল্যাণে ২৯ বছরের রাজনীতিতে যুক্ত হয়েছি। তাছাড়াও বিএনপির দুঃসময় আমি দলকে সুসংগঠিত করার জন্য কাজ করেছি। সে ক্ষেত্রে দল আমাকে মূল্যায়ন করবে বলে আমি আশা করছি।’

তিনি আরও বলেন, ‘দল যদি আমাকে মনোনয়ন নাও দেয় সে ক্ষেত্রে আমি দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করবো।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম